1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

আবারও এম এ মালিকের আমন্ত্রনে সিলেটে আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

আবারও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রনে সিলেটে আসছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দক্ষিণ সুরমার ময়ুর কুঞ্জ কমিউনিটি সেন্টারে দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর উদ্দ্যোগে দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।  আলোচনা সভায় স্থানীয় নেতাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, রাওয়া ক্লাবের সভাপতি কর্ণেল (অব:) আব্দুল হকসহ বিএনপির কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park