1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

অভিযান ঘিরে প্রশ্নবিদ্ধ ভূমিকা, কোম্পানীগঞ্জে ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

কোম্পানীগঞ্জ, (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন এলাকায় পুলিশ প্রশাসনের দায়ের করা অবৈধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল আলী, যুবদল নেতা মোজাফর, জাহের মির্ধা, সাবেক ওয়ার্ড মেম্বার শানুর আলী, আনোয়ার হোসেন আনাই, আইয়ুব আলী, আব্দুন নুর, বাবুল আহমদ, সেবুল মিয়া, সোনা মিয়া, ইসমাইল মিয়া, ইয়াসিন আলী, সমুজ আলী, রতন মিয়া, আকল মিয়া, চেরাগ আলী, মিজান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম মাস্টার, আবুল হাসনাত ও আলাউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া ভুক্তভোগী অটোরিকশাচালক মাসুদ মিয়ার স্ত্রী-সন্তানসহ স্থানীয় বাসিন্দারা সভায় অংশ নেন।
সভায় ভুক্তভোগী পরিবার জানায়, নিরপরাধ অটোরিকশাচালক মাসুদ মিয়াকে শাহ আরফিন পয়েন্ট থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তিনি নিম্ন আয়ের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবার বর্তমানে চরম সংকটে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার সকাল ৭টায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও পুলিশ-বিজিবির সমন্বয়ে অবৈধ পাথর উত্তোলনবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪০টি পাথরবাহী ট্রাক্টর আটক করা হয়। তবে অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে বাড়ি থেকে খালি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রকৃত অপরাধীদের পরিবর্তে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষদের গ্রেফতার করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হাজী শাহাব উদ্দিন বলেন, পুলিশ প্রশাসন প্রকৃত পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরপরাধ মানুষের নামে মামলা দায়ের করছে। যাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় একটি সোর্স ও পুলিশের সমন্বয়ে একটি সিন্ডিকেট শাহ আরফিন এলাকায় পাথর লুটপাটে জড়িত এবং নিজেদের দায় এড়াতে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
তিনি জানান, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে একজন চা দোকানদার, একজন মুদি ব্যবসায়ী এবং একজন অটোরিকশাচালক রয়েছেন, যারা পাথর উত্তোলনের সঙ্গে জড়িত নন।
অন্যদিকে, একই অভিযানে শাহ আরফিন এলাকার একটি বাড়ি থেকে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেফতারের অভিযোগ ওঠে। ওই বৃদ্ধা অভিযোগ করেন, পুলিশ তার বাড়িতে ঢুকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার ছেলেদের খোঁজ করে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এবং জামিনে মুক্তি দেওয়া হয়।
ঘটনাগুলোকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park