1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান (বাজার লাইন) এলাকা থেকে সুভদ্রা বুনার্জি নামের এক নারীকে আটক করেন।
পরে সুভদ্রার ঘর তল্লাশী করে দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা। এসময় সুভদ্রার স্বামী বিরেন বুনার্জি ডিবি আসার খবর পেয়ে আগেই পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃত ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। সুভদ্রা এবং তার স্বামী বিরেন বুনার্জির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে সুভদ্রাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক বিরেন বুনার্জিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park