1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

কমলগঞ্জে বাড়ীর আঙ্গিনা থেকে গ্রেনেড উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

আজিজুর রহমান জনি কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার ::
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ীর পাশে লেবু বাগান কাজ করার সময় একটি গ্রেনেড পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষ টিম নিয়ে আসা হচ্ছে। সোমবার সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে লেবু বাগানে মাটি খুড়তে গিয়ে একটি পুরাতন গ্রেনেড বেরিয়ে আসে।

স্থানীয় সুত্রে জানা যায়, মাখতাবুর রহমানের জায়গা পরিবারের এক নারী সদস্য মাটিতে গর্ত খুঁড়েন। এসময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ রেখেছে। একই সাথে গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য
সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেট। পাশের শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park