1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সারাদেশে সন্ত্রাস, চাদাঁবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

 

সারাদেশে সন্ত্রাস, চাদাঁবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা

 

বড়লেখা উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও সম্প্রতি নিহত লাল চাদ সোহাগসহ বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর ২ টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়রত সকল সাধারণ শিক্ষার্থী বড়লেখা উত্তর চৌমুহনী চত্ত্বর এবং বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং মহলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভত ছাত্র জনতার সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমদ। বড়লেখা মুহাম্মদিয়া মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সামাদ সাঈদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ মাহমুদ রাহি বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তৃতা, সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park