
মৌলভীবাজার প্রতিনিধি:
জনতা ব্যাংক পিএলসি কর্তৃক ঘোষিত “ডিপোজিট হান্টিং”-এর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখায় জমা হয়েছে ২০০ কোটি টাকা। এ ডিপোজিট আহরণকে ব্যাংকিং খাতে এক অনন্য মাইলফলক বলে মনে করছে ব্যাংক কতৃপক্ষ।
এ উপলক্ষে মঙ্গলবার শাখা প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রফিকুল ইসলাম। তিনি শাখার কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়া অফিসের সম্মানিত এজিএম তাহমিনা, মৌলভীবাজার কর্পোরেট শাখার সম্মানিত এজিএম মো. আক্তার হোসেন এবং শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন।
শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক ও অভিভাবক মো. সালাহ উদ্দিন বলেন, শাখার এ সাফল্যকে একটি সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ লক্ষ্য অর্জনের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পরে শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কেক কেটে এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করা হয়।