1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম,সেবা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
পরে ২০২৫ সালের জুন মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কমলগঞ্জ থানার আবু জাফর মো. মাহফুজুল কবির।
এছাড়া বড়লেখায় মন্দিরে চুরির ঘটনা উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বিশেষ পুরস্কার লাভ করেন।
পাশাপাশি পুলিশ অফিসের এলআইসি, অপরাধ শাখা এবং পুলিশ কন্ট্রোল রুমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park