1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জের চোরাই টমটমের যন্ত্রাংশ শ্রীমঙ্গল থেকে উদ্ধার, আটক ৪

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে চোরাই টমটমের যন্ত্রাংশ শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের মূল হোতাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকা থেকে টমটম চোরক্রের মুল হোতা মুহিত মিয়া (৪২)-কে আটক করে পুলিশ। এছাড়াও এ ঘটনায় পাভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩) ও রহমত আলী (২২০ নামের আরও ৩জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামিদের হেফাজত থেকে চোরাই টমটমের ৪টি বেটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং যন্ত্রাংশ বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত ৪ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে তার বাবার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই টমটমের যন্ত্রাশ উদ্ধার এবং ৪ আসামিকে আটক করে।
আটককৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park