1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় বিড়ি উদ্ধার, আটক ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২২২ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ আটক হয়েছেন দুইজন।
বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মাদক কারবারি লেদন মিয়াকে (৫২)-কে আটক করেন। এসময় লেদনের ঘর তল্লাশী করে ৮০পিস ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
ডিবির অপর এক অভিযানে এসআই আবু নাইয়ূম এর নেতৃত্বে জেলার সদর উপজেলার শিমুলতলা বাজারের একটি দোকান তল্লাশী করে ৩৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ও ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা। এসময় সৈয়দ আব্দুল গালিব (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়েরর পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park