1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

পুলিশ সুপারের নির্দেশে থানার ফটকে স্থাপন ‘অভিযোগ বক্স’

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
 পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এর নির্দেশে অবশেষে শ্রীমঙ্গল থানার প্রধান ফটকের সাথে স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স। বুধবার (২৮ মে) থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ বক্সটি স্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, এসপি স্যারের নির্দেশনায় থানার প্রধান ফটকের পাশে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। সম্মানিত নাগরিকবৃন্দের পুলিশি সেবা সংক্রান্ত যে কোন অভিযোগ এই বক্সে রাখতে পারবেন। পুলিশ সুপার ব্যক্তিগত ভাবে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
উল্লেখ্য, এর আগে গত সোমবার ২৬ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির সূচনা বক্তব্যে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অভিযোগ বক্সটা যেন থানার বাহিরে গেইটের পাশে রাখা হয়। অনেকের’ই পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে, তারা ভেতরে ঢুকতে চায় না। তারা যেন অভিযোগ বক্সে তাদের বিষয়বস্তু রেখে যেতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park