1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

হেলমেট পরলেই রজনীগন্ধ্যা ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা, শ্রীমঙ্গলে নিসচার ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি

পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন।এই মানবিক ও সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনী মোড়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের গোলাপ ও রজনীগন্ধা ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই উদ্যোগের মাধ্যমে হেলমেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোই ছিল মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই সোহেল রহমান। তিনি নিজ হাতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। হেলমেট পড়া উপজেলার আশীদ্রোন ইউনিয়নের একজন মোটরসাইকেল চালক মোঃ আশরাফ মিয়া বলেন, প্রথমে পুলিশ দেখে ভাবলাম হয়তো কোনো কাগজপত্র চেক করবে বা জরিমানা করবে। পরে যখন ফুল আর চকলেট পেলাম, তখন সত্যিই অবাক হয়েছি। এখন বুঝছি এটা সচেতন করার জন্যই আয়োজন। ভয়টা কেটে গেছে, বরং ভালো লেগেছে। নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, বাংলাদেশে প্রতিদিন সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে হু মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মোটরসাইকেল চালকরা। একটি হেলমেটই পারে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে। চালক বেঁচে থাকলে তার পরিবারও বাঁচে।” নিসচার সহ সভাপতি গোলাম রহমান মামুন বলেন, হেলমেট ছাড়া , মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে গুরুতর অপরাধ। তাই সচেতনতা বাড়াতে আমরা এধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। নিসচার সাংঘটনিক সম্পাদক আমজাদ খান বলেন,অনুষ্ঠানে যেসব চালকের মাথায় হেলমেট ছিল না, তাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয় এবং হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন , দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, প্রচার সম্পাদক দোলা মিয়া, সদস্য আবুল কাশেম, মোঃ আলমগীর প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park