1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দ জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ ছাড়াও বিশেষভাবে আলোচনায় আসে আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক গুজব ও বিভ্রান্তি প্রতিরোধ সংক্রান্ত বিষয়সমূহ।
পুলিশ সুপার বলেন, “আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিক। আমাদের কাছে আপনাদের পরিচয় কেবল এটুকুই আপনারা নাগরিক। অন্য সকল নাগরিকের মত আপনাদেরও সমান অধিকার রয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের জন্য সর্বোচ্চ আইনগত সেবা দিতে বদ্ধপরিকর। আপনারা নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। যে কোনো সমস্যায় নির্ভয়ে পুলিশের সহায়তা নেবেন।”
তিনি আরও বলেন, “শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সকলের দায়িত্ব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক বিভ্রান্তিমূলক ছবি বা ভিডিও দেখলেই যাচাই-বাছাই করুন, শেয়ার করার আগে ভাবুন। প্রয়োজনে পুলিশকে জানান। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তাই সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের নিরাপত্তা, সামাজিক সমস্যাসমূহ এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ওমর ফারুক, সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার দাস, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব শিব প্রসন্ন ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন পাল, এড. রুনু কান্ত দত্ত ও সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চিত্রা নন্দী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park