1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সভাপতি মশিউর ও সম্পাদক বিকুল নির্বাচিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ২৫-২৬ রোটারি বর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন জনপ্রতিনিধি মশিউর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।
সোমাবার (৩০ জুন) রাতে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের কনফারেন্স হলে সভাপতি ও সম্পাদককে কলার হস্তান্তর করেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ সত্যকাম চক্রবর্তী ও অনান্য সদস্যরা।
এর আগে রোটারি ক্লাব শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ রোটারি ক্যাম্পাস কার্যালয়ে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে প্রথম পর্বে ঈষঁন অংংবসনষু (ক্লাব সমাবেশ) অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যদেন সিনিয়র রোটারিয়ান টি প্লান্টার সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী,
রোটারিয়ন ফেরদৌস আলম, রোটারিয়ন নাঈম সরফরাজ, রোটারিয়ান আতিকুল আম্বিয়া সুমন, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান হুমায়ুন কবির চৌধুরী, রোটারিয়ান সুব্রত দাস, রোটারিয়ান জাকারিয়া আহমদ, রোটারিয়ান মোঃ মাহবুবুর রহমান, রোটারিয়ান মোঃ কুতুব মিয়া, রোটারিয়ান লিটন চন্দ ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার।
উল্লেখ্য রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল বাংলাদেশের প্রাচীণতম রোটারিক্লাবের একটি। এই ক্লাব থেকে অসংখ্য মানবিক কর্মকান্ডের পাশাপাশি একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park