
শ্রীমঙ্গলে ইউএনও’র নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে শহরের যান চলাচলে বিঘ্ন ঘটানো অবৈধ দোকান, কাঠামো ও ফুটপাত দখলকারী স্থাপনাগুলো অপসারণ করা হয়। একইসাথে শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসন।