1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

চা শ্রমিক জনগোষ্ঠীকে শোষন আর লাঞ্চনার মধ্য রেখে সংস্কার সম্ভব নয়: কমরেড সেলিম

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, চা শ্রমিক জনগোষ্ঠীকে শোষন আর লাঞ্চনার মধ্য রেখে
সংস্কার সম্ভব নায়। নির্বাচনের আগে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০টাকা নিশ্চিত করতে হবে। এ জনগোষ্ঠীকে শোষণের মধ্যে রেখে নির্বাচন কোনভাবেই অর্থবহ হবেনা।
রোববার (২৯ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর প্রথম জাতীয় সম্মেলন প্রধান অতিথি’র বক্তব্য তিনি একথা বলেন।
সম্মেলনের মূল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সবুজ তাঁতি এবং এস এম শুভ এর সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি সিপিবি’র সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ছাড়াও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা জলি পাল, মাহবুব আলমসহ বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত নেতা ও শ্রমিক প্রতিনিধি।


বক্তারা বলেন, ১৮৫ বছরের বঞ্চনা আর চলবে না। ভূমির অধিকার ও ৬০০ টাকা দৈনিক মজুরি সহ ১০ দফা এখন সময়ের দাবি। তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ইশতেহারে চা-শ্রমিকদের দাবি অন্তভুক্ত করার আহ্বান জানান।
অনুষ্টানে চা জনগোষ্ঠীর নিজস্ব সংগীত, আবৃত্তি, নাটক ও ইতিহাস তুলে ধরা হয়। “মুল্লুক চলো” আন্দোলন নিয়ে পরিবেশিত নাটকটি দর্শকদের আবেগপ্লত করে তোলে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত এই র্যালিতে হাজার হাজার চা-শ্রমিক, শিক্ষার্থী ও যুবক অংশ নেন। এতে শ্রীমঙ্গল ছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার শতাধিক চা-বাগান থেকে মানুষ অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park