1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ধর্ম অবমানার দায়ে আটক আইনজীবি কারাগারে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের এক নারী আইনজীবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হজরত মুয়াবি (রা.) নিয়ে কূরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আটক হয়েছেন। জিজ্ঞাসাবাদের পর ধর্ম অবমাননার দায়ের তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, নবীজীর সাহাবীদের নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে এমন কটূক্তি মূলক পোষ্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
আটক উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও হযরত উমর রা: সাহাবায়ে কেরাম নিয়ে কটুক্তি, কুরুচিপূর্ণ স্ট্যাটাসসহ ইসলাম এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছেন।
শনিবার ২৮ জুন খলিফাতুল মুসলিমীন হজর উমর রা. ও সাহাবি আমিরে মুয়াবি রা. নিয়ে কূরুচিপূর্ণ ভাষার একটি পোস্ট তার নিজের ফেসবুক আইডিতে দিলে অনেক ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে। এঘটনায় জোরালো দাবি ওঠে অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির।মৌলভীবাজার মুসলিম কমিউনিটি, জেলার আলেম-ওলামা, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ ছাত্র-জনতা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলে উময়ারা ইসলামকে পুলিশ আটক করে মডেল থানায় নিয়ে আসে।
মৌলভীবাজার সদর মডেল এবিষয়ে মডেল থানার (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ফেসবুক পোস্টে ইসলাম ধর্মের নবী (স:) এঁর সাহাবিদের নিয়ে কটূক্তিকর মন্তব্য করার অপরাধে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park