1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

জিয়াউর রহমান ছিলেন ন্যায় ও সাহসের প্রতীক–মহসীন মিয়া মধু

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য হেলেনা চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল পৌর শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, বিএনপি নেতা আনকার হোসেন, যুবদল নেতা মীর কালাম প্রমুখ।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, মো. সেলিম মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, এম এ কাইয়ুম, এমদাদুল হক, মকবুল হোসেন, মোবারক হোসেন, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আলকাছ মিয়া, নজরুল ইসলাম, টিটু দাস, টমাস, শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তাজু, পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ময়না মিয়া, সহ-সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মিছির আলী, শ্রীমঙ্গল – শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি তছলিম চৌধুরী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্য মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবন দশায় কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। জিয়াউর রহমান ছিলেন ন্যায় ও সাহসের প্রতীক, তার সহধর্মিনী  দেশনেত্রী বেগম খালেদা জিয়াও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দ্বারা অনেক জেল-জলুম নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগের নানামুখী চাপে মৃত্যুর ধার প্রান্তে থেকেও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। ঠিক তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  যোগ্য উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও আপোষহীন জীবন যাপন করছেন। তিনি বলেন, জিয়া পরিবার দেশের জন্য, দেশের মানুষের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে পারে তবুও তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা এই দলের কর্মী হিসাবে নিজেদের গর্বিত মনে করছি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park