1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলের পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও ভবানি বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় তিনি সিলেট থেকে সড়কপথে রাজনগরের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁও দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রীও ছিলেন। পরে তিনি শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপে পৌঁছে দেবী দুর্গার প্রতি প্রণাম নিবেদন করেন।
শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপে পৌঁছালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে এবারই তাঁর প্রথম আসা। শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির পূজার আয়োজন সম্পর্কে তিনি আগে থেকেই অনেক কিছু শুনেছেন। এখানে আসতে পেরে তিনি আনন্দিত।
পূজামণ্ডপের আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারছেন, এটিই সবচেয়ে আনন্দের বিষয়। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park