1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে হাম-রুবেলা মপ-আপ ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল 

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

শ্রীমঙ্গলে হাম-রুবেলা মপ-আপ ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক :
শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ, টিকাদান কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং মাঠপর্যায়ে চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং  স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।

শনিবার (১০ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডে পরিচালিত হাম-রুবেলা (MR) মপ-আপ ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং  স্বাস্থ্য অধিদপ্তর টিম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ এবং স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীগণ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল মাঠপর্যায়ে পরিচালিত হাম-রুবেলা মপ-আপ ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। টিকাদান কেন্দ্রসমূহে শিশুদের টিকাদান কার্ড যাচাই, টিকাদানসংক্রান্ত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা এবং কার্যক্রমের সঠিকতা ও মান যাচাই করা হয়।
পাশাপাশি মা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে টিকাদান সম্পর্কে তাঁদের সচেতনতা, আগ্রহ এবং টিকা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ ছাড়া নারী ও মায়েদের ধনুষ্টংকার প্রতিরোধী টিকা গ্রহণসংক্রান্ত কার্ড ও তথ্য যাচাই করা হয়। টিকা গ্রহণের গুরুত্ব, নির্ধারিত সময়ে টিকা গ্রহণ এবং টিকা-পরবর্তী সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে মা ও অভিভাবকদের যথাযথ কাউন্সেলিং করা হয়। টিকা গ্রহণের পর কোনো শিশু বা নারী শারীরিক সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত খোঁজ নেওয়া হয়।
পরিদর্শনকালে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, টিকাদান কার্যক্রমের মান, উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক কর্মতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। কোনো শিশু যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন শেষে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য বিভাগের সার্বিক কর্মযজ্ঞ, মাঠপর্যায়ের কার্যক্রমের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা চলমান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীকে তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁদের এই সন্তুষ্টি ও প্রশংসা মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভবিষ্যৎ কর্মপ্রেরণা আরও বৃদ্ধি করবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতরা আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park