1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
গত সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তোলে দেন।

পুরস্কার প্রাপ্ত অন্যান্যরা হলেন শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক সদরের ট্রাফিক বিভাগের সার্জেন্ট কমলেশ বিশ্বাস, শ্রীমঙ্গল থানার এএসআই আবু তালেব,
এ ছাড়া পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয় জুড়ী থানার এসআই মো. শামীম উদ্দিন,
শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রয়েল দেবনাথ ও জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু,  অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park