1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গানে গানে প্রচারণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার পঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্ন নিতে গানে গানে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে প্রচার গাড়িতে বাদ্যযন্র বাজিয়ে বাউল গান গেয়ে সচেতনতামৃলক প্রচারণা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাল্টিপারপাস সোসিও ইকনমিক ডেভলপমেন্ট এসোসিয়েশন (MSEDA) – এর উদ্যোগে এ প্রচারণা চালানো হচ্ছে। কারিগরি কিওর ব্লাইন্ডনেস প্রজেক্ট
এর আর্থিক এবং কারিগরী সহায়তায় মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।
বাউল সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে চোখের বিভিন্ন সমস্যা, চোখে আঘাত, পোকামাকড়ের কামড়সহ চোখের যেকোনো অসুবিধায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। বিশেষ করে চা-বাগান এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ এ প্রচারণার আয়োজন করা হয়েছে।
প্রচারণায় জানানো হচ্ছে, চোখে কোনো সমস্যা দেখা দিলে বা চোখে আঘাত লাগলে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চা-বাগান হাসপাতালগুলোতে যোগাযোগ করা যাবে। আর চোখের পূর্ণাঙ্গ চিকিৎসার প্রয়োজন হলে বিএনএসবি চক্ষু হাসপাতাল, শমসেরনগর রোড, মৌলভীবাজারে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, চোখ শরীরের অমূল্য সম্পদ। তাই চোখের সমস্যা অবহেলা না করে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।
পাঁচ দিনব্যাপী এ সচেতনতামূলক প্রচারণা শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০টি এলাকায় অনুষ্ঠিত হবে।
প্রচার কার্যক্রমের আওতাভুক্ত এলাকাগুলো হলো— শমসেরনগর চা বাগান, তিলকপুর চা বাগান, খেজুরীছড়া চা বাগান, নীলকণ্ঠ চা কেবিন, মেরিনা চা বাগান, কাপনা পাহাড় চা বাগান, চানপুর চা বাগান, সাতগাঁও বাজার, মাগুরছড়া হাসিয়া পুঞ্জি এবং শিববাজার (মাধবপুর)।
বিশ্ব দৃষ্টি দিবসের বার্তা সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে আয়োজিত এ ভ্রাম্যমাণ বাউল সংগীত উপভোগ করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে চোখের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park