1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩২৭ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যায়যায়দিনের শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম রুম্মন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম চৌধুরী।

গত ৫ অক্টোবর সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনির নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে জেলার সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বিশ্বজিত রায়।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আনিসুল ইসলাম আশরাফি ও সঞ্জয় কুমার দে। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন নান্টু রায় ও এম মুসলিম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক রাজু দত্ত, সহ-দপ্তর সম্পাদক পলি রানী দেবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী দেব, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ দুরুদ আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী গোলাম কিবরিয়া জুয়েল।

এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক এডভোকেট বিশ্বজিত কর, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বকশী আক্তারুজ্জামান লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা আক্তার দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ জিতু তালুকদার, হুমায়ুন রশিদ বাপ্পী, মনিরুল ইসলাম মনির, মোঃ ফাহাদ আহমেদ, মোঃ আউয়াল কালাম বেগ, মোঃ মালিক মিয়া, মোঃ মহিউদ্দিন রিপন, রুপক দত্ত ও মোঃ তাহমিদ নিশান।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর লিয়াকত আলী, সৈয়দ মহসিন পারভেজ, মোঃ হাফিজ আহমদ ও সৈয়দ আমিরুজ্জামান।

নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম রুম্মন বলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব তাঁদের ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park