1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বনবিড়াল ও ফণীমনসা সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একইদিন লোকালয় থেকে বনবিড়াল ও ফণীমনসা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারের বকুল পালের চায়ের দোকানের ক্যাশ বাক্সের ভিতরে একটি সাপ ঢুকে পড়ে।
হঠাৎ সাপ দেখে দোকানের মালিক বকুল আতঙ্কিত হয়ে সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও  পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সবুজ ফণীমনসা সাপটিকে উদ্ধার করেন।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামার থেকে একটি বনবিড়াল উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনবিড়ালটি প্রতিদিন খামারের ভিতর ঢুকে হাঁস-মুরগি ও কবুতর খেয়ে আসছিল। আজ খামারের লোকজন বনবিড়ালটিকে দেখতে পেয়ে আটক করে বস্তাবন্দি করে রাখেন।
পরে আমরা গিয়ে বনবিড়ালটিকে উদ্ধার করি।

উদ্ধার করা প্রাণী দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park