1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শিল্পকলা একাডেমির সম্মাননার অর্থ দুই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীকে দিলেন মশিউর

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ এ পাওয়া অর্থ দুই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর হাতে তুলে দিয়েছেন শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট মশিউর রহমান রিপন।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে দুই শিল্পীর হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা তুলে দেন তিনি।
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার মৌলভীবাজারের পাঁচ গুণীজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫’ দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সৃজনশীল সাংস্কৃতিক গবেষক অধ্যাপক মামুনুর রশীদ, আবৃত্তিশিল্পী রোকসানা আক্তার, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক মো. মশিউর রহমান রিপন, চলচ্চিত্রে চৌধুরী শামসুল আরেফীন এবং যন্ত্রসংগীতে মো. রুবেল মিয়াকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমার এমপি বলেন, অনেক ক্ষেত্রে কৃষ্টি কালচার একটা জাতীর পরিচয় বহন করে। সাংস্কৃতিক চর্চা সুন্দর মনন তৈরী করে। সুস্থ সংস্কৃতিক চর্চা বিকাশে তাঁর সরকার কাজ করছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
এ সময় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ এ ভুষিত মশিউর রহমান রিপন বলেন, তার  এ সম্মাননা সংস্কৃতিক অঙ্গনে বিচরণ বাড়িয়ে দিয়েছে। তিনি তার এ সম্মাননা শ্রীমঙ্গলের সকল সাংস্কৃতিক সংগঠন গুলোকে উৎসর্গ করেন। একই মঞ্চে শ্রীমঙ্গল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভাবান ‍দুইজন দৃষ্টি প্রতিবন্ধির হাতে তার সম্মাননার টাকা তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান, স্থানীয় সংস্কৃতিজন, গুণী ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park