1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ৪৬ বিজিবির উদ্যোগে মাদকের অপব্যবহার এবং পাচাররোধে কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)- এর উদ্যোগে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে শ্রীমঙ্গলতথা মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকায় শোভাযাত্রা আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
দুপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী বার্তাসম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান গেইট ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়াও একযোগে সকল কোম্পানী/বিওপিতে স্থানীয় জনগণের অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয় এবং বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, এতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে।
৪৬ বিজিবির অধিনায়ক ল্যাপটপ কার্নেল মো. জাকারিয়া জানান, ৪৬ বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তার দায়িত্বের পাশাপাশি অবৈধ মাদকদ্রব্যের অবাদ পাচাররোধে সক্রিয় দায়িত্ব পালন করে আসছে। যার ধারাবাহিতকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার ১১৫ কিঃ মিঃ সীমান্তে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তে মাদক চোরাচালান রোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে।
তিনি আরও বলেন, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি’র ভূমিকা অপরিহার্য। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মসূচি পালনসহ সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারী এবং শক্ত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park