1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন, তীব্র প্রতিক্রিয়া

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নথিসূত্রে জানা যায়, গত ১ অক্টোবর কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রোমান আহমেদের (৩০) ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোমান আহমেদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে ৩ অক্টোবর পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ ধারায় ২ নম্বর মামলা হিসেবে এজাহার রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে কমলগঞ্জ থানার অন্তর্ভুক্ত পাত্রখোলা রোডে হামলার ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আসামিরা মোটরসাইকেল দিয়ে তার গতিপথ রোধ করে ধারালো চাকু দিয়ে হত্যাচেষ্টা ও হামলা চালায়। এতে বাদীকে বাঁচাতে গিয়ে সাব্বির হোসেন নামে ১ নম্বর সাক্ষী গুরুতর জখম হন। পরবর্তীতে আসামিরা কমলগঞ্জ পৌর এলাকার আরিয়ান হোটেলের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িবহরে গতিরোধ ও গালিগালাজ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার আসামিরা হলেন—জুয়েল আহমদ জুলি, মোহাম্মদ মিলাদ আলী, রাসেল আহমদ, রুমেল মিয়া, বাবুল মিয়া, শেলু মিয়া ও আলম মিয়া।

মামলা রুজুর পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১/২ নং আমলী আদালত মৌলভীবাজারে আসামিরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে রোববার ৪ অক্টোবর কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো এক অবহিতকরণ পত্রে (যার জি.আর নং ২২৪/২৬) আসামিদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলার আসামিরা ঘটনার পরপরই জামিন পেয়ে যাওয়ায় কমলগঞ্জজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাদীপক্ষের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর পর আসামিদের অতি দ্রুত জামিন নিশ্চিত হওয়া আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের জন্য চরম উদ্বেগজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park