1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিদায়ী শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা,২০ নবীন শিক্ষককে বরণ, শাপলা কাব অ্যাওয়ার্ড পেল ২২ শিক্ষার্থী

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
একই মঞ্চে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা, নবীন শিক্ষকদের বরণ আর কৃতী শিক্ষার্থীদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড,তিন আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুম।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায় নেওয়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ভূঁঞাকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ২০২৫ সালে নবনিয়োগপ্রাপ্ত ২০ জন সহকারী শিক্ষককে বরণ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ২২ শিক্ষার্থীকে সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিতা দেব। প্রধান অতিথি হিসেবর উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী ও মো. হাফিজুর রহমান তুহিন, সদস্য মো. মকসুদ আলী, মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, ইন্সট্রাক্টর এস এম ফয়সাল আহমেদ এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাশ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তাঁরা।
পাশাপাশি বিদায়ী কর্মকর্তা আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ভূঁঞার দায়িত্ব পালনকালের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park