1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ২৫জনকে বিএসএফের পুশইন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আজও ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, বুধবার ২৫ জুন রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলো।
এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন মহিলা ৯ জন শিশু ৪ জন রয়েছে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park