1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরের পাশে মাংস বিক্রেতা মতিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বাকপ্রতিবন্ধী অসহায়ের পাশে দাঁড়িয়েছেন মাংস বিক্রেতা মতিউর রহমান মতিন। তিনি প্রতিবন্ধী আব্দুল কাদিরকে স্বাবলম্বী হতে একটি নতুন ভ্যান-গাড়ি এবং ব্যবসার যাবতীয় মালামাল দিয়ে সহযোগিতা করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ রোডের বিসমিল্লাহ গোস্তের দোকানের মালিক মতিউর রহমান মতিন বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরের হাতে নতুন ভ্যান-গাড়ি ও ব্যবসার প্রয়োজনীয় মালামাল এবং নগদ অর্থ সহায়তা তোলে দেন। মাংস ব্যবসায়ী মতিন তার ব্যবসা শুরু থেকে প্রতি শুক্রবার গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ এবং মাংস বিতরণ করে আসছেন।
মতিনের এমন উদ্যোগকে অনেক প্রশংসনীয় বলে মন্তব্য করছেন।
শুধু বিত্তবান হলে নয়, ছোট ব্যবসা করেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। গরীব দুঃখী মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা করা সম্ভব। শুধু বড় মন-মানসিকতা প্রয়োজন। মাংস ব্যবসায়ী মতিনের এই উদ্যোগ বিষয়টি সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করছেন অনেকে।
প্রত্যাককে নিজেদের ক্ষমতা অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা করলে অসহায় মানুষ এবং দেশের কল্যাণ হবে বলে জানান মতিউর রহমান মতিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park