1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

একটি শালিক পাখি উদ্ধারে ৯৯৯-এ ফোন, অতঃপর উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
দু’দিন গাছের মগডালে আটকা পড়ে চেচামেচি করছিল একটি আহত শালিক পাখি উদ্ধারে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইল এক যুবক। জরুরি সেবা থেকে ফোন পেয়ে পাখিটিকে প্রায় ৪০ ফুট উচ্চতার একটি গাছের উপর থেকে শালিক পাখিটিকে উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জরুরি সেবা থেকে ফোন পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছের মগডাল থেকে শালিক পাখিটি নামিয়ে আনেন।

ভাড়াউড়া চা-বাগানের বাসিন্দা বিষ্ণু হাজরা রাজু জানান, গতকাল থেকে গাছের মগডালে শালিক পাখিটি আটকে ছিল। গাছটি অনেক লম্না এবং মরা হওয়াতে কেউ সাহস পাচ্ছিলেন না শালিক পাখিটি নামিয়ে আনতে।
পাখিটির আজ সকালে পাখিটির চেচামেচি শোনে এটি উদ্বারের জন্য তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে পাখিটি গাছ থেকে নামিয়ে আনেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সরকারের জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও পরিবেশ কর্মী রিদন গৌড়কে নিয়ে প্রায় ৪০ ফুট উচ্চতার একটি মরা ইউক্যালিপটাস গাছের মগডালে আটকে থাকা শালিক পাখিটিকে উদ্ধার করি।
পাখিটির একটি পা ভেঙে আহত অবস্থায় গাছে আটকে ছিল।  পরে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park