1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বাসার বারান্দায় বিরল লজ্জাবতী বানর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় এক বিরল প্রজাতির লজ্জাবতী বানর (Slow Loris) উদ্ধার। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে স্থানীয় বাসিন্দা গোবিন্দ বাবু তাঁর বাসার বারান্দায় হঠাৎ করে এই বন্যপ্রাণীটিকে দেখতে পান। বিরল ও বিপন্ন এই প্রাণীটিকে দেখে গোবিন্দ বাবু সঙ্গে সঙ্গে বিষয়টি অবহিত করেন শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা অত্যন্ত যত্নসহকারে প্রাণীটিকে উদ্ধার করেন এবং পরে এটি হস্তান্তর করা হয় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে। সেখানে বানরটিকে রেঞ্জ কর্মকর্তার কাছে নিরাপদভাবে হস্তান্তর করা হয়। সজল দেব বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশে বিরল প্রজাতির একটি নিশাচর প্রাণী। এরা সাধারণত গভীর বনাঞ্চলে বসবাস করে এবং মানুষের বাসস্থানে সচরাচর আসে না। তাই বসতবাড়ির বারান্দায় এ ধরনের প্রাণীর উপস্থিতি বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দীর্ঘদিন ধরে দেশের বিরল বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণের জন্য কাজ করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park