1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, ৯ প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিকার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানের সময় শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৮টি ব্যাবসা প্রতিষ্টানে জরিমানা করা হয়।। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি মিষ্টির দোকানে জরিমানা করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন স্থানীয় জনগণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। রাস্তা বা ফুটপাত দখল করে মালামাল রাখা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত একটি আধুনিক পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে আমরা অভিযানে নেমেছি। তবে শুধু অভিযান করেই স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যবসায়ী, নাগরিক ও সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে, প্রশাসনের এই উদ্দ্যোগে সহযোগিতা করতে হবে। তবেই একটি সুন্দর শহর গড়ে তুলা সম্ভব হবে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park