1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়ে বিশাল আকৃতির অজগর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়েছে বিশাল আকৃতির অজগর। ১৬ ফুট লম্বা এবং ২৬ কেজি ওজনের সাপটিকে উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মৎস্যজীবিরা হাইল হাওরে পাতানো মাছ ধরার জালে জড়িয়ে থাকা বিশালদেহী অজগর সাপ দেখতে পান।

পরে বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সবদরকে জানায় মৎস্যজীবিরা। সবদর মেম্বারের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে জালে জড়িয়ে থাকা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সাপটি উদ্ধারে সাবেক ইউপি সদস্য তাহের আলী সবদর ও নৌকার মাঝি হায়েদ মিয়া সহযোগিতা করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, জালে পেঁচিয়ে থাকায় সাপটি নিশ্চিত মৃত্যুঝুঁকিতে ছিল। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
সাপটি ১৬ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২৬ কেজি।
উদ্ধারের পর সাপটিকে স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park