1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল বেলা উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এসময় আইনশৃঙ্খলা কমিটির সদস্য স্হানীয় বিজিবি,এসআরবি ( র‍্যাব), জেলা পুলিশ,জেলা মাদক দ্রব্য অধিদপ্তর,আনসার,টুরিস্ট পুলিশ,রেলওয়ে পুলিশ,হাইওয়ে পুলিশ প্রধানদের নিকট মাদক,যানজট সম্পর্কে গত মিটিং এর সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে এর জবাবদিহিতা নিশ্চিত করতে ইউএনও ফলাফল জানতে চান। এসময় ওই সমস্ত স্টক হোল্ডারগণ তাদের নিজ নিজ কার্যক্রমের খতিয়ান তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে করতে শহরের যানজট,নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ,কিশোর গ্যাং নিয়ন্ত্রণ,রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধ ও মাদকের বিরুদ্ধে কি কি প্রদক্ষেপ নেয়া যায় এ সম্পর্কে মতামত জানতে চান।

এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাব আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন তার মতামতে বলেন,বিদ্যুত সমস্যার সমাধানে শহর ও শহরতলীর আশপাশে গড়ে ওঠা টমটম চার্জিং পয়েন্টগুলোতে সীমিত পরিসরে বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করার প্রস্তাব করেন। উপজেলায় চুরি বৃদ্ধি পেয়েছে, এটা বন্ধ করতে হলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও পাহারাদারদের কার্যক্রম বাড়ানোর প্রস্তাব করা হয়।

শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতে মূল শহরের ভেতর যাতে টমটম প্রবেশ না করতে পারে সেজন্য কলেজ রোডে সাবরেজিস্টার অফিস,হবিগঞ্জ সড়কে আখড়া মার্কেট,মৌলভীবাজার সড়কে চন্দ্রনাথ স্কুল ও স্টেশন রোড দেওয়ান বেকারীর সম্মুখে পাহারাদার নিযুক্ত করে টমটম চলাচল নিয়ন্ত্রণ করলে শহরে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মতামত দেন।

শহরে অবৈধ পার্কিং,ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে কিছু সংখ্যক ব্যক্তি ও ভূয়া আইডি থেকে অপপ্রচার করা হচ্ছে। এ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন প্রেসক্লাব আহ্বায়ক।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী,যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী,সদস্য মকসুদ আহমেদ,মশিউর রহমান রিপন,এনসিপি’র প্রিতম দাস অবৈধ বালু উত্তোলন বন্ধ,মাদক নিয়ন্ত্রণের ওপর বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

পরবর্তীতে প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে এসব প্রস্তাবনার ওপর কার্যকরী প্রদক্ষেপ নিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধসহ নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park