1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে পুলিশ কমিউনিটি কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে সদর থানা চ্যাম্পিয়ন হয়েছে।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “এই খেলার উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা। তোমরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতে তোমরাই দেশকে নেতৃত্ব দেবে। তাই নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে।

আজকের ফাইনাল খেলায় অনূর্ধ্ব-২০ পুরুষ ক্যাটাগরিতে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং রাজনগর থানা রানার আপ হয়।

অপরদিকে, অনূর্ধ্ব-২০ নারী ক্যাটাগরিতে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং শ্রীমঙ্গল থানা রানার আপ হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ৭টি থানায় প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পুরুষ ক্যাটাগরিতে ৭টি দল এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নারী ক্যাটাগরিতে ২টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে একটি বাছাইকৃত দল রেঞ্জ পর্যায়ে প্রেরণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব হানিফ মো.খান নিয়াজ; মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম; বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park