1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনী পণ্যসহ আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় কসমেটিকস পণ্যসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের  সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ৯নং সেকশন এলাকা থেকে মিলন তাঁতী (২৮) ও কাজল রাজগড় (২১) নামের দুই যুবককে আটক করেন।
এসময় আটককৃতদের হেফাজত থেকে  ভারতীয় DOT KEY VITAMIN C+E SUPER BRIGHT GEL FACE WASH ১৪০ পিস, DOT KEY VITAMIN C+E SUPER BRIGHT SUNSCREEN Water-light fluld ৫২ পিস, MARS BB CREAM ১০০ পিস, MARS KOHL OF FAME KAJAL ৫০ পিস, GARNIER BRIGHT COMPLETE VITAMIN C+ FACE WASH ১০০ পিস, 1% Salicylic Acid Oil-Free Daily Face Mosturizer ৩০ পিস জব্দ করেছে পুলিশ।
জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, এসব প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park