1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ফল উৎসব উদযাপন করলেন পুলিশ সদস্যরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন দেশীয় জাতের বিভিন্ন মৌসুমী ফল উৎসব উদযাপন করেছেন পুলিশ সদস্যরা।
বুধবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল সেডে ফল উৎসবে ছিল আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, পেঁপে, তরমুজ, লটকনসহ বাহারি সব ফলের সমাহার। এছাড়াও ছিল দই-চিড়া, ফলের জুস, চটপটি-ফুসকা, ঝালমুড়ি এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি ভর্তা ও আচারের আয়োজন।
এ উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
অনুষ্টানে প্রধান অতিথি ব্যতিক্রমী আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পুলিশ সবসময় উদ্ভাবনী ও মানসিক প্রশান্তি বাড়ানো এমন আয়োজনকে সমর্থন করে। এধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের একঘেয়েমি দূর করে, মনোবল বৃদ্ধি করে।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ফল মেলার আয়োজন দেখা যায়, তবে এখানে যেভাবে ফল ও ফুল দিয়ে অনুষ্টান স্থল সাজানো এবং স্টল তৈরি করা হয়েছে, তা অত্যন্ত চমৎকার ও সৃজনশীল।”
পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সিলেট আরআরএফ এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উৎসবে অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park