1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই মাস ধরে চলা ‘বই পড়া উৎসব-২০২৬ এর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উৎসবে অংশ নেওয়া নির্বাচিত শিক্ষার্থীরা চূড়ান্ত মূল্যায়নে অংশ নেয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আয়োজনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরীন শারমিন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

আয়োজক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই শুরু হয় এবারের বই পড়া উৎসব। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এ উৎসব। উন্মুক্ত বিভাগে শিক্ষক, সাংবাদিক, গৃহিণী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।

চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ফোকাল পারসনদের প্রতি আহ্বান জানিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার।

আয়োজকরা আরও জানান, চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে উৎসবের বিজয়ীদের মধ্যে ১০ জনকে ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব পুরস্কার প্রদান করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, দুই মাসের এই বই পড়া উৎসবের মাধ্যমে শ্রীমঙ্গলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চার আগ্রহ আরও বিস্তৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park