1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক :
‎এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ  GPA-5 প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা।
‎
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের ৪র্থ তলার কনফারেন্স হলে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি শফি আহমেদ ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
‎
‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা ও মানবাধিকার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।
‎
‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী।
‎
‎অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান অর্থ সম্পাদক জুয়েল আহমেদ।  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম,  ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল, ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ।
‎
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী গাজী মুসাররাত সিনিন এবং নটরডেম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি।

‎বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
‎সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park