1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে একদিনে দুই সাপ উদ্ধার, চা বাগানে ইন্ডিয়ান র‍্যাট স্নেক

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে একই দিনে পৃথক দুটি স্থান থেকে বিশাল অজগর ও দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরের ইছবপুর এলাকায় একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ অজগর এবং দুপুরে ভুড়ভুড়িয়া চা বাগান থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। দুটি সাপই নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার রাত ১২টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরের ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক মৃত হারুন মিয়ার বাসায় ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচে বিশাল একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা করে সাপটি নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট।
অন্যদিকে, শনিবার দুপুর ২টার দিকে শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানে চা পাতা তোলার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে গিয়ে তারা সাপটিকে ‘সাদা খরিস’ বলে চিৎকার করতে থাকেন।
পরে চা বাগানের ম্যানেজার সাদেকুর রহমান বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। সাপটি পরীক্ষা করে তারা জানান, এটি সাদা খরিস নয়; এটি ইন্ডিয়ান র‍্যাট স্নেক (দাঁড়াশ)।
পরে দাঁড়াশ সাপটিকেও নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park