1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

লাউয়াছড়ায় পরিবেশবাদী সংগঠন সোয়ানের বৃক্ষ রোপণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পের পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে পরিবেশ বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার (SWAN)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দ্বীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান শাওন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (SWAN)-এর সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও SWAN-এর সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমসহ SWAN মৌলভীবাজার ইউনিটের সদস্যরা।
আয়োজকরা জানান, লাউয়াছড়া বন ও এর আশপাশের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশীয় প্রজাতির গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বন ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকরা জানান, চারা রোপণ করা স্থানটি শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে হওয়ায় গরু-ছাগলের হাত থেকে রক্ষায় বাঁশের খুঁটি স্থাপন করে নেট দিয়ে গোলাকার বেড়া দিয়ে নিরাপদ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park