1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ২৮ মামলার আসামি মিল্টন সরকার গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯)-কে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা বিচারাধীন রয়েছে  বলে জানিয়েছে ডিবি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ নুর ফুডস এন্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট চলাকালে নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেলটি উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফারসহ ডিবি সদস্যরা মোটরসাইকেলটি আটক করেন।

আটকের পর মোটরসাইকেলের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বলা হলে মিল্টন সরকার কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে রাত ৪টা ১৫ মিনিটে নাম্বার প্লেটবিহীন নীল-কালো রংয়ের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা অজ্ঞাতনামা চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিল। সে একেক সময় একেক নাম ব্যবহার করে। নিজেকে কখনো মিল্টন কুমার সাহা, কখনো মিল্টন সরকার, আবার কখনো মোঃ সোহেল হিসেবে পরিচয় দেয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপৃতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামে ২১টি, মৌলভীবাজারে ৫টিসহ ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
২০২৬ সালের ২ জানুয়ারি এই মিল্টন সরকারকে  দুটি চোরাই মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক শ্রীমঙ্গল ভাড়াউড়া এলাকা থেকে আটক করেছিল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park