1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে গাড়ি চাপায় মারা গেল মুখপোড়া হনুমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
খাবারেে সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। কোনো কোনো সময় বিপন্ন প্রাণীসহ বিভিন্ন প্রজাতির প্রাণী গাড়ির নিচে চাপা পড়ে এবং অসচেতন কিছু মানুষের কবলে পড়ে মারাও যাচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের মৌলভীবাজার সড়কে একটি মুখপোড়া হনুমান গাড়ি চাপায় গুরুতর আহত হয়।
এ সময় সিএনজি অটোরিকশা চালক অখিল মালাকার রাস্তার পাশে আহত হনুমান পড়ে থাকতে দেখে মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন।

পরে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।
পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে প্রাণীটিকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সজল দেব জানান,  বনে পরিবেশ বিপর্যয় এবং প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দেওয়াতে প্রায় প্রতিদিন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে ছুটে আসছে। অধিকাংশ সময় এসব প্রাণী জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও অনেক প্রাণী রাস্তা পারার এবং অসচেতন মানুষের কবলে পড়ে মারা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park