1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

চা পাতা তুলতে গিয়ে বিষধর সাপের ছোবল থেকে রক্ষা পেল শ্রমিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাগান থেকে চায়ের পাতা তোলার সময় বিষধর খৈয়া গোখরা সাপের ছোবল থেকে রক্ষা পেলেন চা শ্রমিক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে চা শ্রমিকরা বাগানে চা পাতা তুলতে গিয়ে হাঠাৎ একটি সাপ দেখতে পান। এসময় অন্যান্য শ্রমিকদের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়লে পাতা তোলা বন্ধ করে দেন শ্রমিকরা।
পরে বিষয়টি বাগান ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানালে সাপটি উদ্ধারের জন্য তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

সজল দেব জানান, চা বাগান থেকে উদ্ধার করা সাপটি বিষধর খৈয়া গোখরা (spectacled cobra)।
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park