1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্যোগে মা সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্যোগে ভূনবীর ইউনিয়নের দশরথের এফডব্লিউসিতে অনুষ্ঠিত এ মা সমাবেশ ও মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন-এর নেতৃত্ব চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডাঃ আজহার মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার ও জোস্না বেগম, মিডওয়াইফ মনি বেগম, স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গঙ্গা রায়, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) অজয় পাল, হেপী রানী সেন, সিক্তা রানী দেব ও স্বাস্থ্য সহকারী দিপেন দেবনাথ।

দিনব্যাপী এ মেডিকেল কেম্পে ১১০ জন সাধারণ রোগীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান এবং গর্ভবতী ১০জন মাকে প্রসবপূর্ব যত্ন ও পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও ভায়া (VIA) পরীক্ষা এবং জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং সেবা গ্রহণ করেন ৮৯জন রোগী।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন জানান, নিরাপদ মাতৃত্ব, জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরণের মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park