1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

খেলাধূলা শেখায় সাময়িক হার মানেই সব শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোর নামই জীবন__ আদিবা হোসেন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি :-

সিলেট জেলা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। খেলাধূলা আমাদের শেখায় যে সাময়িক হার মানেই সব শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোর নামই জীবন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে দেশের খেলাধুলা নিয়ে প্রতিটি জেলা ও উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা ও ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করাসহ ছিল বেশ কিছু পরিকল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নের জন্য এসব পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নতুন প্রজন্মকে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলাকে পরিপূর্ণ পেশা হিসেবে নিতে হবে তাহলেই একটি পরিবারের ভরসা হবে এবং একজন খেলোয়াড় তার ক্যারিয়ারে সফলতার সহিত অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
রবিবার ( ৬ সেপ্টেম্বর) সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে এমসি গাউন্ড ক্রিকেটার্সের আয়োজনে ক্রিকেট লীগের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ- সভাপতি আব্দুল কাদির সেলিম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য কুটি মিয়া, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক তাজির আহমদ তাজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park