1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৭২ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট। রবিবার (১৫ জুন) দুপুর ২টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট-এর কো-অর্ডিনেটর শরফরাজ আহমেদ সরফু, সাবেক খেলোয়াড় মোঃ জায়েদুর রহমান চৌধুরী, সমাজসেবক আব্দুর রহমান খাঁন পাশা এবং টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক রোহেল খাঁন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঢাকা সোনারগাঁও উপজেলা ও আখাউড়া উপজেলা। টসে জিতে ব্যাট করতে নেমে আখাউড়া উপজেলা নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৭ রান। ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁও উপজেলা ১২ ওভার ৫ বলেই মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ৬ উইকেটে জয়লাভ করে। ২৮ বলে ৬৬ রান করে সোনারগাঁও উপজেলার কাওছার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও দলের অধিনায়ক রাফসান রাজিব ১৮ বলে ৪১ রান করে গেইম চেঞ্জার নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মীর এম এ কালাম আহমদ এবং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হাসান লোপ্পা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মোট ২৪টি উপজেলার ২৪টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। নতুন প্রতিভা তুলে ধরার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park