1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

রাজনগরে ডবল ডাকাতি মামলার আসামিসহ আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ২টি ডাকাতি ও নারী-শিমু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ২জন আটক হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় এসআই অরূপ সরকার, এএসআই মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর-৭৩/১৮(ফেঞ্চু:) ও জিআর-৮২/০৭ (জুরি) এবং সিআর-১১/২৪, যার মধ্যে ২টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত এবং একটি নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল আহাদ প্রকাশ সাচ্চু মিয়া উরফে সাচনকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে এসআই মো: আলমগীর কবীর এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফৌ: কা: বি: আইনের ১৫১ ধারা মোতাবেক মো. রনি মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেন।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park