
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভাবাজারের শ্রীমঙ্গল আনসার ভিডিপির ১০দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭) আগস্ট শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ রাশিদুল হাসান জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক তানিয়া আক্তার।
এসময় বক্তারা শান্তি-শৃংখলা,উন্নয়ন ও নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন।
এবং সমাজে শান্তি-শৃংখলা রক্ষায় ভিডিপি সদস্যদের দ্বায়িত্ব এবং কর্মসংস্থানের মাধ্যমে কিভাবে সমাজে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে বিভিন্ন কর্মকর্তারা সেশন পরিচালনা করেন।
পরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা উপহার প্রদান করেন প্রধান অতিথি।