1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ড ওয়াটার স্নেক’ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি সাইবোল্ড ওয়াটার স্নেক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় একটি সাপের বাচ্চা দেখতে পান স্থানীয় লোকজন।
পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একরামুল কবীর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার করা সাপটির পরিচয় নিশ্চিত করতে না পরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, মনিরুল খান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে বিশেষজ্ঞদের অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে সাপটির পরিচয় শনাক্ত করা হয়। এটি সাইবোল্ড’স ওয়াটার স্নেক (Siebold’s Water Snake) বলে নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সাইবোল্ড’স ওয়াটার স্নেক বাংলাদেশে অত্যন্ত দুর্লভ একটি সাপ।
পরবর্তীতে সাপটিক শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park